
টিআইবি মনে করে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনা গভীর গুরুত্বের সঙ্গে তদন্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন তারা দ্রুততার সাথে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কার্যক্রম পরিচালনা করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেন।
উল্লেখ্য, শারমিন জাহান খাদিজা ০৮ ডিসেম্বর ২০২৫ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য হিসেবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। পরবর্তীতে, ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপের সহ-দলনেতা (নারী) হিসেবে নির্বাচিত হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত।
টিআইবি শারমিন জাহান খাদিজার হত্যাকাণ্ডের ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করার এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।